Shamik attracts consideration of Chief Minister Shuvendu Adhikari on contraception challenge at BIdhannagar

Shamik attracts consideration of Chief Minister Shuvendu Adhikari on contraception challenge at BIdhannagar

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিজেপি সরকারের আমলে বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ হতে পারে। তেমনই স্পষ্ট ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার বিধাননগরে সারভাইক্যাল ক্যানসারের টিকাকরণের সূচনা অনুষ্ঠান থেকে অনিতা দেওয়ানের খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটা সময় ছিল যখন পোলিও প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধা পেতেন। ধর্মান্ধ প্রচারের কারণে সমস্ত রোগকে আমরা নির্মুল করে ফেলতে পারিনি। সরকার সবে হয়েছে, কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন স্বাস্থ্যমন্ত্রী। এই আবহে আমি আশাবাদী, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কয়েকদিনের মধ্যেই মানুষের আবেগ ছুঁতে পেরেছেন, একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এরাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন।”

এই বিষয়ে আরও খবর

এদিন এইচপিভি টিকাকরণ সূচনার মঞ্চে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্যের দাবি, “সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রোজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিতে হবে। জমির উপর মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের বিকাশ ঘটাতে এবং শিক্ষা-আর্থসামাজিক বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি জন্মনিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আবেদন করেন। তাঁর দাবি, এই মুহূর্তে এরাজ্যে জন্মনিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *