Shakib Al Hasan home assault | শেখ হাসিনার বার্তার পরেই শাকিবের বাড়িতে হামলা! মাগুরায় প্রাক্তন অধিনায়কের বাড়িতে চলল পাথর বৃষ্টি

Shakib Al Hasan home assault | শেখ হাসিনার বার্তার পরেই শাকিবের বাড়িতে হামলা! মাগুরায় প্রাক্তন অধিনায়কের বাড়িতে চলল পাথর বৃষ্টি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে হামলা চালাল কিছু দুষ্কৃতী (Shakib Al Hasan home assault)। বুধবার রাতে মাগুরায় তাঁর বাড়িতে ইট-পাথর ছোড়ার পাশাপাশি আগুন ধরানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে।

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র রিপোর্ট অনুযায়ী, বুধবার রাত পৌনে ৯টা নাগাদ মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিবের বাড়ির সামনে আচমকাই বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়ো হন। অভিযোগ, এরপরেই তাঁরা শাকিবের বাড়ি লক্ষ্য করে লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন। এমনকি বাড়িতে আগুন লাগানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। কারা বা কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মাগুরা সদর থানার আধিকারিক আবদুল্লা আল মামুন এই হামলার বিষয়ে জানিয়েছেন, দুষ্কৃতীদের ছোড়া পাথর ও লাঠির আঘাতে শাকিবের বাড়ির বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় ভেতরে থাকা কারও আহত হওয়ার কোনো খবর নেই।

হামলার পর থেকেই নিরাপত্তার স্বার্থে শাকিবের বাড়ির চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই শাকিব আল হাসান নানাভাবে রোষানলের মুখে পড়ছিলেন, এবার সরাসরি তাঁর বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রীড়া ও রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *