Shah Rukh Khan | ‘পরিশ্রম এবং নিষ্ঠার ফল’, শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন গৌরী?

Shah Rukh Khan | ‘পরিশ্রম এবং নিষ্ঠার ফল’, শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন গৌরী?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (71st Nationwide Movie Awards) কারা পেতে চলেছেন, সেই নাম ঘোষণা হয়েছে আগেই। সেইমতো মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan), অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)।

তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তি কিং খানের। আর কিং খানের এই সম্মানপ্রাপ্তিতে আবেগে ভাসলেন স্ত্রী গৌরীও। কথায় বলে, প্রতিটি পুরুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একজন নারীর হাত থাকে। এক্ষেত্রে শাহরুখের জীবনে তাঁর অর্ধাঙ্গিনী গৌরীর অবদানও অস্বীকার করার নয়। বলিউড বাদশা নিজেও এর আগে বহুবার একথা বলেছেন।

এদিন আপ্লুত গৌরী শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কী অসাধারণ যাত্রা। জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে অনেক শুভেচ্ছা। এটা তোমার বছরের পর বছরের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। তোমার এই সম্মানপ্রাপ্তির পর বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি।’

এদিন বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসেও (Vikrant Massey)। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *