Shah Rukh Khan | ক্ষুধার্ত ভক্তের জন্য খাবারের ব্যবস্থা করলেন শাহরুখ ! পুরনো ভিডিও ঘিরে আবেগে ভাসল নেটপাড়া

Shah Rukh Khan | ক্ষুধার্ত ভক্তের জন্য খাবারের ব্যবস্থা করলেন শাহরুখ ! পুরনো ভিডিও ঘিরে আবেগে ভাসল নেটপাড়া

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পর্দায় তিনি ‘বাদশা’ হতে পারেন, কিন্তু বাস্তবের মাটিতে তিনি যে প্রকৃত ‘কিং’, তার প্রমাণ আবারও মিলল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের (Shah Rukh Khan) দয়া এবং সহমর্মিতার একটি পুরনো ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তদের চোখে জল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝরাতে ক্ষুধার্ত এক ভক্তের আরজি শুনে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এসআরকে (srk)।

জানা গেছে, ভাইরাল হওয়া এই ক্লিপটি ২০১৭ সালের। ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর রাতে একটি অনুষ্ঠান থেকে বেরোচ্ছেন শাহরুখ। তাঁর চারপাশ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। এমন সময় এক গৃহহীন ভক্ত ভিড় ঠেলে এগিয়ে এসে শাহরুখকে জানান, তিনি দীর্ঘক্ষণ ধরে প্রিয় অভিনেতার জন্য অপেক্ষা করছেন। ভক্তটি কাতর স্বরে বলেন, “শাহরুখ ভাই, আপকে লিয়ে রুকি হ্যায়… খানা!” (শাহরুখ ভাই, আপনার জন্য অপেক্ষা করছি… খাবার!)

শাহরুখ এক মুহূর্তও দেরি না করে সেই ব্যক্তির মাথায় পরম স্নেহে হাত রাখেন। এরপর নিজের নিরাপত্তারক্ষীকে (বডিগার্ড) নির্দেশ দেন দ্রুত ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা করতে।

এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কল্পনা করুন সেই মানুষটির পতনের জন্য লোকে প্রার্থনা করে, যার পেছনে এই ধরণের অসংখ্য মানুষের আশীর্বাদ রয়েছে।”

আরেকজন মন্তব্য করেছেন, “উনি নিজে খুব দারিদ্র্য থেকে উঠে এসেছেন, তাই অন্যের কষ্ট অনুভব করতে পারেন। শাহরুখের থেকে এর চেয়ে কম কিছু আশাই করা যায় না।”

শাহরুখের এই সহজ কিন্তু অত্যন্ত মানবিক আচরণটি ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। বিলাসিতা আর খ্যাতির মাঝেও যে তিনি সাধারণ মানুষের কষ্ট ভোলেননি, তাই বারবার প্রমাণিত হচ্ছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিং’ (King)-এর কাজ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ দিন পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি, আর তার আগেই এই ধরণের ভিডিও ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *