Serena Willliams | ডোপিং কাণ্ডে সিনারের ৩ মাসের নিষেধাজ্ঞা, আমার ২০ বছরের হত, মন্তব্য সেরেনার

Serena Willliams | ডোপিং কাণ্ডে সিনারের ৩ মাসের নিষেধাজ্ঞা, আমার ২০ বছরের হত, মন্তব্য সেরেনার

ব্লগ/BLOG
Spread the love


ফ্লোরিডা : পুরুষদের টেনিসে এক নম্বর জানিক সিনারের ডোপিং ধরা পড়া এবং মাত্র ৩ মাসের নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরেনা এদিন বলেছেন, ‘কাউকে ছোট করতে চাই না। পুরুষদের টেনিেস সিনারকে প্রয়োজন। তবে সত্যি কথা বলতে একই কাজ যদি আমি করতাম, আমার ২০ বছরের নিষেধাজ্ঞা হত।’

২২ বছরের সিনারের শরীরে গত বছরের মার্চে টানা দুই বার নিষিদ্ধ ক্লোস্টেবল পাওয়া গিয়েছিল। ডোপিং বিরোধী সংস্থা ওয়াডা সর্বাধিক দুই বছরের নিষেধাজ্ঞার আবেদন জানায় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস)। তবে গত বছরই ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি সিনারকে গাফিলতির অভিযোগ থেকে মুক্তি দেয়।

চলতি বছরে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরই সিনার ওয়াডার সঙ্গে সমঝোতায় তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নেন। যা নিয়ে প্রশ্ন ওঠে টেনিস মহলে। ডোপিং বিরোধী সংস্থাগুলির সততা নিয়ে প্রশ্ন তোলেন নোভাক জকোভিচ পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *