Sebashray | অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা বিভ্রাট, পা বাদ মহিলার! অভিযোগ তুলতেই ডাক পড়ল স্বাস্থ্য ভবনে

Sebashray | অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা বিভ্রাট, পা বাদ মহিলার! অভিযোগ তুলতেই ডাক পড়ল স্বাস্থ্য ভবনে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ শিবিরে (Sebashray) চিকিৎসা করাতে গিয়ে ডান পা হারানোর অভিযোগ তুলেছেন মালতী বিশ্বাস। এই চাঞ্চল্যকর ঘটনায় এবার নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আক্রান্ত ওই মহিলাকে সমস্ত নথিপত্র সহ সোমবার স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) তলব করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওইদিন দুপুরে মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন মালতী।

মালতী বিশ্বাসের অভিযোগ, সেবাশ্রয়ে চিকিৎসার গাফিলতিতেই তিনি আজীবন পঙ্গু হয়ে গিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে মালতীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

এ প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, ‘ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্বাস্থ্যমন্ত্রী নিজেই আক্রান্তকে ডেকেছেন। রাজ্য সরকার এই ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরণের সহযোগিতার দায়িত্ব নিয়েছেন।’

অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা (কালীঘাট) সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘পুরোপুরি না জেনে কোনও মন্তব্য করা অনুচিত। ওই মহিলা কেবল সেবাশ্রয়ে চিকিৎসা করিয়েই পঙ্গু হয়েছেন কি না, তা আগে যাচাই করা প্রয়োজন। তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিজেপি পুলিশি ব্যবস্থা ও অভিযোগের মাধ্যমে ষড়যন্ত্র করছে। আমরা আইনি পথেই এর জবাব দেব।’

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকার এই স্বাস্থ্য কর্মসূচি নিয়ে আগেও আর্থিক দুর্নীতি, সরকারি প্রশাসনের অপব্যবহার এবং ওষুধ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। বিষ্ণুপুর থানাতেও একদফা মামলা দায়ের হয়েছিল। এবার চিকিৎসা গাফিলতির এই নতুন অভিযোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *