সামসী: দুই বন্ধুকে প্রাণ বাঁচাতে গিয়ে মহানন্দা নদীতে (Mahananda River) তলিয়ে মৃত্যু হলো গৌড় কলেজের গণিত অনার্সের মেধাবী ছাত্র তৌফিক জাহাঙ্গীরের। শুক্রবার বেলা ১১টা নাগাদ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর এনডিআরএফ (NDRF)-এর উদ্ধারকারী দল নদী থেকে তাঁর নিথর দেহ (Scholar Loss of life) উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় সামসীর ভাগভাদো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রতুয়া-২ ব্লকের টেকনা ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন তৌফিক। স্নানের সময় দুই বন্ধু প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকলে তাঁদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি। বন্ধুদের উদ্ধার করতে পারলেও স্রোতের টানে গভীর জলে তলিয়ে যান তৌফিক। এরপর বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু হয়। শুক্রবার সকালে দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুখুরিয়া থানার পুলিশ (Police)। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা জাকির হোসেন জানান, মানুষের উপকারে সবসময় এগিয়ে আসতেন তাঁর ছেলে। তৌফিকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ।
The publish Student Death | দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে মহানন্দায় তলিয়ে মৃত্যু মেধাবী ছাত্রের! ২৪ ঘণ্টা পর উদ্ধার দেহ appeared first on Uttarbanga Sambad.
