উরস উৎসবে মাতলেন ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রানিনগরের উত্তরচর মাঝার-দিয়াড়ের মানুষ। সেখানেই দেখা গেল সম্প্রীতির ছবি। দুলাল শেখ, সানুয়ারা বিবিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রতন হালদার, সবিতা মন্ডলেরাও পীর বাবার মাজার দর্শন করলেন। একসঙ্গে মাঠে বসে একসঙ্গে খেলেন খিঁচুড়ি, সিন্নিও। আগত ভক্তদের কথায়, “প্রাণের টানে আত্মার ভালোবাসায় প্রতি বছর এখানে আসি।” মুর্শিদাবাদের হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত উরস উৎসবকে সম্প্রীতির উৎসব বলেন।
শুধু মেলা নয়, দুলাল শেখ, সানুয়ারা বিবিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রতন হালদার, সবিতা মন্ডলেরাও পীর বাবার মাজার দর্শন করলেন। মেলার জায়গায় এক সঙ্গে বসে খেলেন খিঁচুড়ি সিন্নিও। উরসে আগত ভক্তরা জানান “প্রাণের টানে আত্মার ভালোবাসায় প্রতি বছর এখানে আসি।” আর তাই এলাকার মানুষ হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত উরস উৎসবকে সম্প্রীতির উৎসব বলেন। উরস উদযাপন কমিটির সম্পাদক বাচ্চু শেখ জানান, “এই উরস অনুষ্ঠানে হাজার হাজার মানুষ পীরের মাজারে প্রার্থনা করেন ও চাদর চড়ান। পরে মেলা প্রাঙ্গনে হিন্দু মুসলমান পাশাপাশি বসে খিচুড়ি সিন্নি খেয়ে বাড়ি ফেরেন।” কালীনগর ১ গ্রাম পন্চায়েতের প্রধান গোলাপি মণ্ডল বলেন, “উরস মেলা সম্প্রীতির এক অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।”
আরও পড়ুন:

কথিত আছে, ২৬ বছর আগে হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের এক পাঞ্জাবী জওয়ানকে স্বপ্নে দেখা দিয়েছিলেন পীর বাবা। ক্যাম্পের সেই নির্দিষ্ট জায়গা, যেখানে তার অবস্থান আছে। জায়গাটি ক্যাম্পের কালীমন্দিরের পাশেই। তারা যেন জায়গাটিকে জাগ্রত করে তোলে। পরে ওই জওয়ানের মুখের কথা শুনেই বিএসএফ ও গ্রামবাসীরা মিলে কালীমন্দিরের উত্তর দিকে মাজার স্থাপন করেন। তারপর থেকেই প্রতি বছর নির্দিষ্ট দিনে ধর্মপ্রাণ মানুষ মাজারে যান ও প্রার্থনা করেন।
স্থানীয়রা জানান, বিএসএফ ক্যাম্পের মধ্যেই মাজারে হাজার হাজার মানুষের প্রার্থনা চললেও বিএসএফের পক্ষ থেকে কোনও বাধা নেই। বরং তারা সহযোগিতা করেন। পীর মাজার জিয়ারত উপলক্ষ্যেই মেলা বসে পাশেই জালসা ও মিলাদ হয়। মেলা প্রাঙ্গণের অবস্থান ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায়। যেখান থেকে দাঁড়িয়ে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের রাজশাহি শহরের উঁচু ভবনগুলি দেখা যায়। মেলা প্রাঙ্গনে ভিড়ের এটাও একটা কারণ বলে মনে করেন স্থানীয় মানুষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
