Saudi Arabia | সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াধ সহ চার বিমানবন্দরে উড়ান বাতিল ইন্ডিগোর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : হুথি জঙ্গি এবং সৌদি আরবের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াধের বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এই হামলায় এক ভারতীয় নাগরিক সহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন বেশ কয়েকজন ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিক। এই পরিস্থিতির নিরিখে সৌদি আরবের চার প্রধান বিমানবন্দরে বিমান পরিষেবা সাময়িকভাবে বাতিল করল ভারতের উড়ান সংস্থা ‘ইন্ডিগো’।

সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থেই আপাতত আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াধ শহরের কিং ফাহদ বিমানবন্দরে যাতায়াতকারী ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল থাকবে। পাশাপাশি সৌদির আরও তিন গুরুত্বপূর্ণ শহর-জেড্ডা, দামাম ও মদিনাতেও আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সমস্ত বিমান চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে উড়ান সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *