Saudi Arabia | সীমান্ত সুরক্ষায় আত্মত্যাগের ডাক সৌদির গ্র্যান্ড মুফতির, ইয়েমেন সংকটে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি (Houthis) বাহিনীর সঙ্গে চলমান তীব্র সংঘাতে দেশের সামরিক বাহিনীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের (Saudi Arabia) গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সম্প্রতি সীমান্ত অঞ্চলে হাউথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং লোহিত সাগর সংলগ্ন কৌশলগত জলপথের নিয়ন্ত্রণের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় ওই নেতার স্পষ্ট বার্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং হাউথিদের সম্পূর্ণ ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত সেনাসদস্যদের আত্মবলিদানের জন্য প্রস্তুত থাকতে হবে।

রাষ্ট্রীয় মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে কোরানের বিভিন্ন আয়াত এবং আল্লার পথে আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে গ্র্যান্ড মুফতি উল্লেখ করেন, দেশের ভূখণ্ডের এক ইঞ্চি জমি দখলের অপচেষ্টা রোধ করা এবং আক্রমণকারীদের শাস্তি প্রদান করা প্রতিটি সেনার সবচেয়ে বড় দায়িত্ব। ইয়েমেনে (Yemen) আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বৈধতা পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। লোহিত সাগরের বাব-আল-মান্দেব প্রণালী এবং মোখা বন্দরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে হাউথিরা তেল রপ্তানির রুটগুলোতে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে তেল পরিবহনের বিকল্প এই পথ বন্ধ থাকায় অর্থনৈতিক চাপ আরও তীব্র হয়েছে। মক্কা ও তায়েফ সহ সৌদির একাধিক শহরে দফায় দফায় সাইরেন ও হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কূটনৈতিক ও সামরিক দিক থেকে এই সংকটে পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হাউথিরা মার্কিন জাহাজে হামলা না চালানোর সমঝোতা করলেও সৌদি সুরক্ষায় ওয়াশিংটনের জোরালো ভূমিকা দেখা যায়নি। এর আগে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলেও বর্তমান সংঘাতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি। ফলে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী রাষ্ট্রটিকে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই এককভাবে কৌশল সাজাতে হচ্ছে।

The put up Saudi Arabia | সীমান্ত সুরক্ষায় আত্মত্যাগের ডাক সৌদির গ্র্যান্ড মুফতির, ইয়েমেন সংকটে উত্তপ্ত মধ্যপ্রাচ্য appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *