Satarup Ghosh | অদিতি-দেবরাজের হয়ে সওয়াল! শতরূপ বললেন, “আমি চাই বিকাশদা মামলা হারুন”

Satarup Ghosh | অদিতি-দেবরাজের হয়ে সওয়াল! শতরূপ বললেন, “আমি চাই বিকাশদা মামলা হারুন”

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi) ও কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর হয়ে মামলা লড়ে বিতর্কের কেন্দ্রে বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Bhattacharya)। এই ঘটনায় এবার সরব হলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ (Satarup Ghosh)। এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শতরূপ স্পষ্ট জানিয়েছেন, তিনি চান এই মামলায় বিকাশ ভট্টাচার্য হেরে যান।

শতরূপ বলেন, “বিকাশদা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চিটফান্ডের মতো বহু গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং সেসব ক্ষেত্রে আমি তাঁর জয় চেয়েছি। কিন্তু অদিতি ও দেবরাজের (Debraj Chakraborty) ক্ষেত্রে ব্যতিক্রম। আমি চাই বিকাশদা হেরে যাক, ওরা জেলে গেলে আমি খুশি হব।” এই মন্তব্যের কারণ হিসেবে শতরূপ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিপিএম কর্মীদের ওপর অতীতে শারীরিক নির্যাতন, খুন ও বাড়িঘর জ্বালানোর অভিযোগ তুলেছেন। বিশেষ করে বাগুইআটির দুই যুবকের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে হুমকির প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে নিজের পেশাগত অবস্থান ব্যাখ্যা করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আইনজীবী হিসেবে তাঁর কাছে যে বিচারপ্রার্থীই আসুন, তিনি তাঁদের আইনি সহায়তা দিতে বাধ্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের মামলা লড়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তাঁদের সঙ্গে তাঁর দর্শনগত বিরোধ রয়েছে। মুকুল রায় বা সব্যসাচী দত্তের হয়ে মামলা লড়ার উদাহরণ দিয়ে বিকাশ বলেন, “রাজনৈতিকভাবে কেউ দল বদলাতে পারেন, কিন্তু আমার পেশাগত আদর্শ হলো, যার সঙ্গে দর্শনগত বিরোধ নেই, তাঁর হয়ে লড়া।”

এই বিতর্কের জেরে সিপিএমের অন্দরেও অস্বস্তি বাড়ছে। একদিকে পেশাগত দায়বদ্ধতা এবং অন্যদিকে রাজনৈতিক আদর্শের লড়াইয়ের মাঝে বিকাশ ভট্টাচার্যের এই অবস্থান দলের অন্দরেই বড় প্রশ্নের মুখে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *