Ladies’s Cricket World Cup 2025 | শেফালির অনবদ্য ব্যাটিং, ঝোড়ো ইনিংস রিচার, দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

Ladies’s Cricket World Cup 2025 | শেফালির অনবদ্য ব্যাটিং, ঝোড়ো ইনিংস রিচার, দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালে তিনশো রানের গণ্ডি পেরোতে পারল না ভারতের মহিলা ব্রিগেড। ম্যাচের শেষ দুই ওভারে একেবারেই ভাল খেলতে পারল না ভারত। যেখানে চার-ছয় মারার কথা, সেখানে এক-দু’রানের উপরেই ভরসা করতে হল। ফলে ২৯৮ রানেই আটকে গেল ভারত। যেভাবে প্রথম দিকে ভারতীয় ব্যাটাররা ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল হেসেখেলে উঠে যাবে তিনশো রান। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করে ভারতের মেয়েরা ৭ উইকেট হারিয়ে করে ২৯৮ রান।

রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনালে শুরুটা মোটেই খারাপ হয়নি ভারতের। পাওয়ার প্লে-তে ৬৪ তুলল ভারতের দুই ওপেনার ব্যাটার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করল ভারত। এই ওপেনিং জুটি সপ্তম ওভারের মধ্যেই করে ৫০ রান। ১৭.২ ওভারে ১০০ রান পার করে দেয় দুই ওপেনিং ব্যাটার। অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না স্মৃতি মন্ধানা। ক্লোয়ি ট্রিয়নের বলে ৪৫ রান করে আউট হলেন তিনি। মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করলেন শেফালি বর্মা। ৪৯ বলে ৫০ পূর্ণ করলেন তিনি। পায়ের পেশিতে টান ধরায় এমনিতেই খেলতে পারছিলেন না। বড় শট খেলার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই ৮৭ রানে আউট হলেন শেফালি। খাকার বলে ক্যাচ দিলেন লুসের হাতে।

ফাইনালে রান পেলেন না সেমিফাইনালের নায়ক জেমাইমা। ব্যক্তিগত ২৪ রানের মাথায় কভারে উলভার্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। খারাপ একটি শট খেলে আউট হলেন হরমনপ্রীত। ২০ রানে ফিরলেন হরমনপ্রীত। ডি ক্লার্কের বলে সোজা মেরেছিলেন আমনজ্যোৎ। এক হাতে ক্যাচ নিলেন ডি ক্লার্ক। ভারত ২৫২-৫। চালিয়ে খেলতে গিয়ে আউট হলেন রিচা। খাকার বলে ক্যাচ ধরলেন ডার্কসেন। ৩৪ করলেন রিচা। শেষে ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ২৯৯ রান করতে হবে ৫০ ওভারে।

এদিন মেয়েদের বিশ্বকাপ ফাইনাল দেখতে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এসেছেন রোহিত। গ্যালারিতে জয় শাহের পাশে বসে খেলা দেখছেন তিনি।

The submit Women’s Cricket World Cup 2025 | শেফালির অনবদ্য ব্যাটিং, ঝোড়ো ইনিংস রিচার, দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *