‘ভারতে আর শান্তি পাই না। ইদানীং আমাদের দেশে আমি সেই শান্তিটা আর অনুভব করতে পারছি না। শিবজির কাছে প্রার্থনা করি সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে।’ শেখর সুমনের শোয়ে এসে সঞ্জয় দত্তের এই ‘দেশবিরোধী’ মন্তব্যের জেরে কটাক্ষে বিদ্ধ ‘খলনায়ক’। বিতর্ক জোরাল হতেই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামলেন পর্দার ‘মুন্নাভাই’তথা সঞ্জয় দত্ত স্বয়ং। সাধারণ মানুষের ক্ষোভের মুখে কী সাফাই অভিনেতার?
সঞ্জয়ের দাবি, কাউকে আঘাত করা মোটেই তাঁর লক্ষ্য ছিল না। শেখর সুমনের শোয়ে যা কথোপকথন হয়েছে সেটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড। হালকা মেজাজে দুজনের কথাবার্তা হয়েছে মাত্র। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি অভিনেতার। বিতর্ক জানা বাঁধার চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই ক্ষমা চেয়ে তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে উদ্যোগী সঞ্জয়।
আরও পড়ুন:
নিজের অবস্থান স্পষ্ট করে ৪ অক্টোবর, রবিবার এক্স হ্যান্ডলে সঞ্জয়ের সাফাই, ‘আমি স্পষ্ট করে একটি বিষয় জানাতে চাই কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা বা কাউকে অপমান করা কিংবা অসম্মান করা কখনওই আমার উদ্দেশ্য ছিল না।’ আরও যোগ করেন, ‘আমার মন্তব্যগুলো তো স্ক্রিপ্টেড ছিল। এমনভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল যাতে দর্শক মজা করে এই শো উপভোগ করতে পারে।’
I wish to make clear that it was by no means my intention to harm, offend, or disrespect the emotions of any particular person, neighborhood, or establishment. My remarks had been made within the context of a scripted dialog meant to be light-hearted and humorous. The spirit behind them was just like the humour and satire seen in movies like Munna Bhai, notably the idea of ‘Gandhigiri,’ which was meant to convey a message of affection, heat, togetherness, and goodwill. Sadly, my phrases had been interpreted outdoors of that meant context.
— Sanjay Dutt (@duttsanjay) October 4, 2026
সঞ্জয় দত্ত আরও বিশদে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ‘এই মন্তব্যের নেপথ্যে মূল ভাবনা ছিল মুন্না ভাই সিনেমার হাস্যরস ও ব্যঙ্গের অনুরূপ। এটা আসলে গান্ধীগিরির ভাবনা যার মাধ্যমে ভালোবাসা, আন্তরিকতা, একতা এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, আমার মন্তব্যগুলোর ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
