Samsi | অব্যাহত মৃত্যু মিছিল! এবার সুরাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন সামসীর পরিযায়ী শ্রমিক

Samsi | অব্যাহত মৃত্যু মিছিল! এবার সুরাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন সামসীর পরিযায়ী শ্রমিক

শিক্ষা
Spread the love


মুরতুজ আলম,সামসী: গুজরাটের আহমেদাবাদে সোমবার বিকেল ৫ টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সামসী গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের তরুণ নিয়ামাতুল্লাহ (২০)-এর। আর এই ঘটনার ঠিক দুদিনের মাথায় গুজরাটের সুরাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ভগবানপুরের পাশের গ্রাম পিণ্ডলতলার বছর ছাব্বিশের এক তরতাজা তরুণের। জানা গিয়েছে, মৃতের নাম মিনহাজুল। ময়নাতদন্তের পর মিনহাজুলের কফিনবন্দি মরদেহ শুক্রবার গ্রামের বাড়িতে এসে পৌঁছবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, মিনহাজুল দশ মাস আগে গুজরাটের সুরাটে গিয়েছিল রাজমিস্ত্রির কাজে। সেখানে এক নির্মাণ সংস্থার অধীনে কাজ করছিল সে। অভিযোগ, সেই সময় বিল্ডিংটিতে বিদ্যুতের তার এদিক ওদিক ছড়িয়ে ছিল। বুধবার বিকেল চারটা নাগাদ কর্মরত অবস্থায় সেই তারে অসাবধানতাবশত হাত পড়ে বিদ্যুৎপৃষ্ট হন মিনহাজুল। সহকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক মিনহাজুলকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তাঁর কফিনবন্দি মরদেহ আকাশপথে রওনা দেবে তাঁর বাড়ির উদ্দেশ্যে। তারপর শুক্রবার নিজ গ্রামেই তাঁকে কবর দেওয়া হবে।

ঘটনা প্রসঙ্গে যুব কংগ্রেসের রতুয়া-১ ব্লক সভাপতি তথা ওই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘পিণ্ডলতলার প্রায় কয়েকশো শ্রমিক ভিন্ন রাজ্যে রয়েছে। ১০০ দিনের প্রকল্প বন্ধ থাকায় এ রাজ্যের শ্রমিকরা পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে। কাজ চালু থাকলে অনেকেই কাজ পেতেন বাইরে যেতে হত না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *