উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-ইথিওপিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে নয়া মাইলফলক। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’তে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ইথিওপিয়ার (Ethiopia) প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এই সম্মান গ্রহণ করেন তিনি। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি হলেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান যিনি এই সর্বোচ্চ ইথিওপিয়ান সম্মান পেলেন।
ጥልቅ የሆነውን 🇮🇳 – 🇪🇹 የሥልጣኔ ትስስር የሚያስታውስ ክብር።
ጠቅላይ ሚኒስትር @narendramodi በህንድ እና በኢትዮጵያ መካከል ያለውን የሁለትዮሽ ግንኙነት ለማጠናከር እና በራዕያዊ አመራራቸው ላበረከቱት ልዩ አስተዋጽኦ፤ በጠቅላይ ሚኒስትር ዶ/ር… pic.twitter.com/XrS5f2XWvO
— Randhir Jaiswal (@MEAIndia) December 16, 2025
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন, ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ (The Nice Honour Nishan of Ethiopia) সম্মান পেয়ে আমি গর্বিত।’ পাশাপাশি এই পুরস্কার তিনি দেশবাসীকে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ করা তাঁর কাছে অত্যন্ত গর্বের। প্রধানমন্ত্রী মোদি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
