Samsi | জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তরুণের

Samsi | জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তরুণের

শিক্ষা
Spread the love


মুরতুজ আলম, সামসী: মালদার (Malda) শ্রীপুর-বল্লভপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Highway Accident) মৃত্যু হল এক তরুণের। রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসী (Samsi) থেকে গাজোলমুখী একটি লরি এবং গাজোল থেকে সামসীগামী একটি মোটরবাইক জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ, লরিটি আচমকা ভুল লেনে ঢুকে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম ইউনুস আলি ওরফে দুলাল (২৫)। তিনি রতুয়া ব্লকের চাঁদমুনি-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দজোত মালোপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করেছে পুলিশ।

The put up Samsi | জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তরুণের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *