Sahakar Taxi | ‘যাত্রী সাথী’কে অনুকরণ! ওলা-উবারের বিকল্প এবার কেন্দ্রের ‘সহকার ট্যাক্সি’

Sahakar Taxi | ‘যাত্রী সাথী’কে অনুকরণ! ওলা-উবারের বিকল্প এবার কেন্দ্রের ‘সহকার ট্যাক্সি’

শিক্ষা
Spread the love


নয়াদিল্লি: ওলা-উবারের সঙ্গে টক্কর দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ‘যাত্রী সাথী’ প্রকল্প ইতিমধ্যে কেবল জনপ্রিয়ই নয়, বেশ সাফল্যও পেয়েছে। গত দেড় বছরে এই অ্যাপের মাধ্যমে বলার মতো লাভ হয়েছে সরকারের। এবার তারই অনুসরণে কেন্দ্রীয় সরকারও একটি পরিবহণ পরিষেবা চালু করতে চলেছে। কেন্দ্রের এই পরিষেবা ছড়িয়ে পড়লে ওলা-উবারের ব্যবসা ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সংসদে জানিয়েছেন, ‘সহকার ট্যাক্সি’ নামে একটি নতুন যাত্রী পরিবহণ পরিষেবা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে কেন্দ্র। ওই অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গাড়ি, ট্যাক্সি বা অন্যান্য যানবাহন বুক করতে পারবেন যাত্রীরা। এটি একটি সমবায়ভিত্তিক ব্যবস্থা, যা চালকদের সরাসরি লাভের সুযোগ দেবে। ওলা ও উবারের মতো অ্যাপ-ভিত্তিক পরিষেবার আদলে তৈরি এই উদ্যোগে তুলনামূলক কম খরচে দুই চাকা, ট্যাক্সি, রিকশা এবং চার চাকার গাড়ি বুক করে কাছে-দূরে যেতে পারবেন যাত্রীরা। এই পরিষেবায় কোনও ‘তৃতীয় পক্ষ’ লাভের ভাগ নিতে পারবে না।

লোকসভায় শা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সহকার সে সমৃদ্ধি’ (সমবায়ের মাধ্যমে উন্নতি) নীতি রূপায়ণের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘এটি নিছক একটি স্লোগান নয়। গত সাড়ে তিন বছর ধরে সমবায় মন্ত্রক একে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই একটি বড় সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা চালু হবে, যা চালকদের সরাসরি লাভের অংশীদার করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *