Sachin meets PM Modi | শচীন-পুত্রের বিয়েতে ভিআইপি অতিথি মোদি! বিয়ের কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে তেন্ডুলকার পরিবার

Sachin meets PM Modi | শচীন-পুত্রের বিয়েতে ভিআইপি অতিথি মোদি! বিয়ের কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে তেন্ডুলকার পরিবার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের লড়াই থেকে দূরে পারিবারিক এক মহোৎসবে মাততে চলেছেন ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকার। মঙ্গলবার সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে তাঁর হাতে ছেলে অর্জুন তেন্ডুলকারের (Arjun Tendulkar) বিয়ের আমন্ত্রণপত্র তুলে দিলেন তিনি (Sachin meets PM Modi)। অর্জুনের বাগদত্তা সানিয়া চান্ধোক ও তেন্ডুলকার পরিবারের এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে শচীনের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার, মেয়ে সারা এবং হবু বর অর্জুন। ইনস্টাগ্রামে এই সাক্ষাতের ছবি শেয়ার করে শচীন লিখেছেন, “অর্জুন ও সানিয়ার বিয়ের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি-কে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সম্মানিত। নবদম্পতির জন্য আপনার আশীর্বাদ এবং মূল্যবান উপদেশের জন্য অনেক ধন্যবাদ।”

অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছিল গত বছর (আগস্ট ২০২৫) সালে। সানিয়া চান্ধোক একজন সফল উদ্যোক্তা এবং মুম্বইয়ের অত্যন্ত প্রভাবশালী পরিবারের সন্তান। তিনি মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি। দীর্ঘ সময় ধরে তেন্ডুলকার পরিবারের সঙ্গে সানিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

বাবার উত্তরাধিকার বহন করা অর্জুন তেন্ডুলকার ঘরোয়া ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। মুম্বই ছেড়ে বর্তমানে তিনি গোয়ার হয়ে খেলছেন। একজন বাঁ-হাতি ফাস্ট বোলার এবং লোয়ার-অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ২০২২ সালে গোয়ার হয়ে রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করে বাবার রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স থেকে সম্প্রতি তিনি ট্রেড হয়ে লখনউ সুপার জায়ান্টসে (LSG) যোগ দিয়েছেন। আসন্ন মরসুমে নতুন জার্সিতে মাঠে নামবেন তিনি।

অর্জুন ও সানিয়ার এই মেগা ওয়েডিং-এর তারিখ নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও, প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ নিশ্চিত করল যে খুব শীঘ্রই মুম্বইয়ের রাজকীয় কোনো ভেন্যুতে বসতে চলেছে বিয়ের আসর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *