S Jaishankar | শুল্কবাণ, নয়া ভিসানীতির পর প্রথমবার! সোমবারই নিউইয়র্কে মুখোমুখি হচ্ছেন রুবিও-জয়শংকর

S Jaishankar | শুল্কবাণ, নয়া ভিসানীতির পর প্রথমবার! সোমবারই নিউইয়র্কে মুখোমুখি হচ্ছেন রুবিও-জয়শংকর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর (Marco Rubio) সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এই প্রথমবার মুখোমুখি হবেন তাঁরা।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রবিবারই নিউইয়র্কে (New York) পৌঁছেছেন এস জয়শংকর (US)। এই অধিবেশনের ফাঁকেই সোমবার রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সোমবার আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ (ভারতীয় সময় রাত সাড়ে ৮টা) নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। চলতি বছরে জয়শংকর ও রুবিওর মধ্যে এটি তৃতীয় মুখোমুখি বৈঠক হতে চলেছে। এর আগে জানুয়ারিতে ওয়াশিংটনে বিদেশমন্ত্রীদের কোয়াড বৈঠকে তাঁদের দেখা হয়েছিল। এরপর গত জুলাই মাসে ওয়াশিংটনে দ্বিতীয় কোয়াড বৈঠকের সময় ফের মুখোমুখি হয়েছিলেন তাঁরা।

এদিকে, সোমবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও আমেরিকায় যাচ্ছেন। দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করা নিয়েই আলোচনায় বসবেন দু’দেশের প্রতিনিধিরা। শুল্ক নিয়ে বিতর্কের আবহে মাঝে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থমকে গিয়েছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী তিনি। গত ১৬ সেপ্টেম্বরই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি এসেছিল আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধিদল। সেখানে উভয় পক্ষের মধ্যেই বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। বাণিজ্য চুক্তির পথ আরও মসৃণ করতেই ফের আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। আর এই একই দিনে বৈঠকে বসবেন রুবিও ও জয়শংকরও। এই বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *