উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির-র চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর শেষকৃত্যে যোগ দিতে বুধবার ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছান জয়শংকর। বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে অবতরণ করে বিমানটি। সেখানে জয়শংকরকে স্বাগত জানান ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন। খালেদার শেষকৃত্যে যোগ দিয়ে এদিনই নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে জয়শংকরের।
বিস্তারিত আসছে…
