S-400 air defence system | পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সফল, আরও এস-৪০০ কেনার কথা ভাবছে ভারত

S-400 air defence system | পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সফল, আরও এস-৪০০ কেনার কথা ভাবছে ভারত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাশিয়ার তৈরি ‘সুদর্শন’ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ২০১৮ সালে পাঁচ স্কোয়াড্রন এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষের এর সাফল্য দেখে আরও বেশি সংখ্যক এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে ভারতীয় সেনা। সেই সঙ্গে এস-৪০০-এর জন্য ১০,০০০ কোটির ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে খবর।

পহলগাম হামলার পর অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হেনে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারত সেই হামলা রুখে দেয়। এই সাফল্যের কথা মাথায় রেখে আরও এস-৪০০ কিনতে চাইছে ভারত। পাশাপাশি এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ১০,০০০ কোটির ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারেও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। বৃহস্পতিবার এনিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বৈঠক হবে। সেখানে প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *