Russia oil import | রাশিয়া থেকে তেল কেনা ভারতের নিজস্ব স্বার্থের বিষয়, ট্রাম্পের হুমকির মাঝেই স্পষ্ট বার্তা রুশ রাষ্ট্রদূতের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল আমদানির (Russia oil import) প্রশ্নে নয়াদিল্লির পক্ষ নিয়ে আমেরিকার প্রচ্ছন্ন হুমকি বা রক্তচক্ষুকে পাত্তা দিতে নারাজ মস্কো। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ (Denis Alipov) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিক সহায়তা করতে নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থ এবং দেশের জ্বালানি চাহিদা মেটাতেই রাশিয়া থেকে কাঁচামাল কিনছে ভারত।

শনিবার এক সংবাদ সম্মেলনে আলিপভ বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে মস্কো সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং নয়াদিল্লির প্রয়োজন অনুযায়ী যে কোনও পরিমাণ তেল সরবরাহ করতে তারা প্রস্তুত। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞাকে নিছক ‘চাপ সৃষ্টির কৌশল’ বলে তোপ দেগেছেন তিনি। প্রসঙ্গত, রুশ তেল আমদানির ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর একটি নতুন বিল মার্কিন সেনেটে পাশ হওয়ার পরেই রাশিয়ার এই প্রতিক্রিয়া সামনে এসেছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন সংঘাতের জেরে পশ্চিমা দেশগুলি রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা (US tariffs) আরোপ করার পর থেকেই বিশ্ব তেল বাণিজ্যের মানচিত্রে বড় পরিবর্তন আসে। সুযোগ বুঝে তুলনামূলক কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল (crude oil) আমদানি বাড়ায় ভারত। এর ফলে ভারতীয় শোধনাগারগুলির কাঁচামাল সংগ্রহের খরচ যেমন উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে থাকে, তেমনই দেশের জ্বালানি সরবরাহও নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ক্রুডের দাম কিছুটা নিম্নমুখী হলেও, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি ও মজবুত সরবরাহ ব্যবস্থার কারণে রুশ তেল আমদানি ভারতীয় অর্থনীতির জন্য এখনও অত্যন্ত লাভজনক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *