উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চিকেন স্যুপ খেতে তো ভালোই লাগে আর এটি আমাদের শরীরের জন্যও বেশ ভালো। ওজন কমাতে কিংবা শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপির স্যুপ। এটি স্বাদেও যেমন সেরা, স্বাস্থ্যের দিক দিয়েও বেশ উপকারী। বিশেষ করে স্বাস্থ্য সচেতনরা প্রায় প্রতিদিনই পাতে রাখেন এক বাটি স্যুপ। জেনে নিন কীভাবে ঝটপট তৈরি করবেন চিকেন স্যুপ(Rooster Soup)।
পদ্ধতি
প্রথমে ২৫০ গ্রাম চিকেনের ব্রেস্ট পিস থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেটিকে জলে সেদ্ধ করে নিন। এবার এক চামচ মাখন কড়াইতে দিয়ে ওর মধ্যে মিহি করে কুচনো এক চামচ রসুন, আদা আর ২ চামচ পেঁয়াজ দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।১ মিনিট ভেজে ওর মধ্যে চিকেন দিয়ে প্রয়োজন মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। চিকেন ভাজতে ভাজতে সাদা হলে ওর মধ্যে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর, বিনস,মটরশুঁটি ভেজে নিতে হবে।একটু ভাজা হলেই পরিমাণ মতো জল দিন। মিনিট দশেক পর স্যুপে অর্ধেক পাতিলেবু মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। বাটিতে স্যুপ নিয়ে ওর মধ্যে পেঁয়াজ পাতা, ভিনিগারে ভেজানো লঙ্কা কুচি, একটু সোয়া সস, টমেটো সস আর একটু রেড চিলি সস মিশিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁর স্টাইলে চিকেন স্যুপ(Rooster Soup)।
