উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছোলা ভাজা (Roasted Chana) খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কারণ ছোলাতে প্রোটিনের ভাগ বেশি এবং শর্করার মাত্রা কম। আর শুকনো কড়াইয়ে ভাজা হয় বলে এতে তেলও থাকে না। ফলে ছোলা ভাজা খেলে হার্ট বা লিভারের অসুখ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আরও বেশ কিছু উপকারিতা রয়েছে এই ভাজা ছোলার। সেগুলি কী কী? তা জেনে নিন।
১. ছোলা ভাজা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যা পরোক্ষভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
২. পুরুষ এবং মহিলা নির্বিশেষে কিছু জরুরি হরমোনের ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে ছোলা ভাজা। তার কারণ এতে রয়েছে আইসোফ্ল্যাভোনেস নামের এক ধরনের ফাইটো ইস্ট্রোজেন। যা মহিলা এবং পুরুষের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
৩. ছোলা ভাজার গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত কম। তাই ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে এটি খাওয়া খুব ভালো।
৪. ছোলা ভাজায় থাকা প্রোটিন, আয়রন এবং কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী।
