Donald Trump | ‘নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’, ইজরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে যুদ্ধ শেষ হওয়ায় প্রতিক্রিয়া ট্রাম্পের

Donald Trump | ‘নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর’, ইজরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে যুদ্ধ শেষ হওয়ায় প্রতিক্রিয়া ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘এটি কেবল একটি যুদ্ধের সমাপ্তি নয়… এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’, ইজরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে ইজরায়েল হামাস যুদ্ধের অবসান নিয়ে এই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েল-হামাস শান্তি চুক্তি কার্যকর হওয়ার পর সোমবার ইজরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দিতে তেল আবিবে পৌঁছন ট্রাম্প। ইজরায়েলের পার্লামেন্টে তাঁকে উঠে দাঁড়িয়ে সংবর্ধনা জানান সংসদ সদস্যরা।  ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। ট্রাম্প বলেন, ‘এবং এত বছরের অবিরাম যুদ্ধ এবং অন্তহীন বিপদের পরে, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন স্থির, একটি পবিত্র ভূমিতে সূর্য উদিত হয়েছে। ’

গাজা যুদ্ধবিরতিতে সদর্থক ভূমিকার জন্য আরব ও মুসলিম দেশগুলিকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আরব ও মুসলিম বিশ্বের সকল জাতির প্রতি আমার অগাধ কৃতজ্ঞতা জানাই যারা পণবন্দিদের মুক্ত করতে এবং তাদের বাড়ি ফেরত পাঠাতে হামাসের উপর চাপ সৃষ্টি করতে একত্রিত হয়েছিল।’  এদিন রাষ্ট্রপতি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নেসেটের স্পিকার আমির ওহানা এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিডও বক্তব্য রাখেন। নেতানিয়াহু ২০২৬ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। তাকে ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদানের জন্য প্রস্তাব গ্রহণ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *