Rishabh Pant | দলে নেই সামি, ভারত ‘এ’ দলের অধিনায়ক হলেন ঋষভ পন্থ

Rishabh Pant | দলে নেই সামি, ভারত ‘এ’ দলের অধিনায়ক হলেন ঋষভ পন্থ

শিক্ষা
Spread the love


নয়াদিল্লিঃ ২৭ জুলাইয়ের পর ৩০ অক্টোবর। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ফিট হয়ে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্বও দেবেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় দলে ঋষভকে অধিনায়কের দায়িত্ব দেওয়া থেকে স্পষ্ট, ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলেও ফিরতে চলেছেন পন্থ। টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে বি সাই সুদর্শনকে।

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন ঋষভ। ক্রিস ওকসের বলে পায়ের পাতার হাড় ভেঙেছিল তাঁর। মাঝের সময়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন। চোট সারিয়ে এখন ঋষভ ফিট। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে জাতীয় নির্বাচকদের ভাবনা। যদিও ঋষভ ফিরলেও ভারতীয় ‘এ’ দলের হয়ে মহম্মদ সামির কথা ভাবাই হয়নি। জাতীয় নির্বাচক কমিটি সূত্রের খবর, মঙ্গলবার দল নির্বাচনের সময় সামির নাম নিয়ে আলোচনাও হয়নি। বাংলার হয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রনজি ট্রফির প্রথম ম্যাচেই সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন সামি। অথচ, তাঁর নাম দল নির্বাচনের সময় বিবেচনাই হয়নি।

সামির নাম নিয়ে আলোচনা না হলেও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলে বাংলা থেকে সুয়োগ পেয়েছেন আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ। তাঁদের দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হতে চলা এই ম্যাচের দলে থাকায় বাংলার হয়ে গুজরাটের বিরুদ্ধে রনজি খেলতে সমস্যা হবে না অভিমন্যু-আকাশদের। ঋষভকে ভারতীয় ‘এ’  দলের অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট সমাজ। মনে করা হচ্ছে, ১৪ নভেম্বর ইডেনে ঋষভের আন্তর্জাতিক প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা।

প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল ঃ ঋষভ পন্থ (অধিনায়ক), বি সাই সুদর্শন (সহ অধিনায়ক), আয়ুষ মাত্রে, নারায়ণ জগদীশান, দেবদত্ত পাডিক্কাল, রজত পাতিদার, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, মানব সুথার, অনশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বাদোনি ও সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল ঃ ঋষভ পন্থ (অধিনায়ক), বি সাই সুদর্শন (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনুর ব্রার, অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *