RG Kar Case | এবার থেকে আরজি কর মামলার শুনানি হবে হাইকোর্টেই, জানাল সুপ্রিম কোর্ট

RG Kar Case | এবার থেকে আরজি কর মামলার শুনানি হবে হাইকোর্টেই, জানাল সুপ্রিম কোর্ট

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এবার থেকে আরজি কর মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে, বুধবার এমনই জানাল সুপ্রিম কোর্ট। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ। আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল দেশের শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ ওই মামলার কাগজপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নির্যাতিতার বাবা-মাকে মামলার স্টেটাস রিপোর্টের প্রতিলিপি দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায়  স্বতঃপ্রণোদিত মামলা করে শীর্ষ আদালত। ঘটনাক্রমে চলতি বছরের ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। তাতে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *