Rekha Patra | রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ! মুখ্যমন্ত্রী দরবারে নালিশ বিজেপি সমর্থকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিজেপি বিধায়ক (BJP MLA) রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে উঠল জমি ও বাড়ি দখলের গুরুতর অভিযোগ। ভোটের সময় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের (Hingalganj) লেবুখালিতে ‘কেশবানন্দ প্যালেস’ নামের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। কিন্তু ভোট মেটার কয়েকমাস কেটে গেলেও সেই বাড়ি তিনি খালি করছেন না। এমনকি বাকি ভাড়াও মেটাচ্ছেন না বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত এনিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে নালিশ জানিয়েছেন ওই বাড়ির মালিক স্বামী কেশবানন্দ মহারাজ।

অভিযোগকারী কেশবানন্দ মহারাজ নিজেকে বিজেপি সমর্থক দাবি করে জানান, গত মার্চ মাসে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কার্যালয় ও প্রচারের উদ্দেশ্যে তাঁর ৪ বিঘা জমির ওপর নির্মিত বাড়িটির ১২টি ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। কিন্তু মার্চ ও এপ্রিল—এই মাত্র দুই মাসের ভাড়া পরিশোধ করা হলেও গত তিন মাস ধরে কোনও ভাড়া দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বাড়িটি ১ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেওয়ার কথা থাকলেও তিনি তা কিনছেন না, আবার বাড়ি খালিও করছেন না। উলটে ভাড়ার টাকা চাওয়া হলে দুর্ব্যবহার করছেন।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক রেখা পাত্র। তিনি বলেছেন, ‘পা ভেঙে যাওয়ায় বিধানসভায় যেতে পারিনি এবং কাগজপত্র জমা না দেওয়ায় বেতন পাইনি। মহারাজকে জানানো হয়েছিল বেতন চালু হলেই বকেয়া মেটানো হবে। আমাকে অপমান করার উদ্দেশ্যেই এই মিথ্যা রটনা ছড়ানো হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *