Regardless of Congress protest NDA candidate’s nomination cleared for Rajya Sabha race

Regardless of Congress protest NDA candidate’s nomination cleared for Rajya Sabha race

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এক যাত্রায় পৃথক ফল! হলফনামায় তথ্য গোপনের অপরাধে সোমবার মনোনয়ন বাতিল হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের। একই ধরনের অভিযোগ উঠেছিল ঝাড়খণ্ডের এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানির বিরুদ্ধেও। যদিও রিটার্নিং অফিসার তাঁর প্রার্থীপদ বহাল রাখলেন। ফলে রাজ্যসভার প্রার্থী হতে বাঁধা থাকল না তাঁর।

১৮ জুন রাজ্যসভা নির্বাচন। এদিন গুজরাটি ব্যবসায়ী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির রাজ্যসভার সাংসদ পরীমল নাথওয়ানির মনোনয়ন গৃহীত হওয়ায় নতুন করে নির্বাচনে দাঁড়াতে বাঁধা থাকল না তাঁর। অথচ এনডিএ প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোঙ্গারি। তিনি দাবি করেন, হলফনামায় একাধিক বাণিজ্যিক সংস্থায় ডিরেক্টর থাকার বিষয়টি উল্লেখ করেননি পরীমল। এছাড়া মনোনয়নের নথিতে যেভাবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে, সেটিও যথাযত নয়। যদিও কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কোনও দাবিই ধোপে টেকেনি। রিটার্নিং অফিসার পরীমলের প্রার্থীপদে সিলমোহর দেন।

আরও পড়ুন:

অথচ, গতকাল মধ্যপ্রদেশের কংগ্রেসের রাজ্যসভায় প্রার্থী মীনাক্ষী নটরাজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তথ্য গোপন করার অপরাধে সোমবার তাঁর প্রার্থীপদ খারিজ করে দেন রিটার্নিং অফিসার। এর ফলে রাজ্যের তৃতীয় আসনেও বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

মীনাক্ষীর বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে তথ্য গোপনের অভিযোগ জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং রাকেশ সিং। অভিযোগ করেন, হায়দরাবাদের এক আদালতে ফৌজদারি মামলা রয়েছে মীনাক্ষীর বিরুদ্ধে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের উমঙ্গ সিংঘার এই অভিযোগ মানতে চাননি। তিনি দাবি করেন, মীনাক্ষীর বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা আদৌ নেই। কেবলমাত্র একটি আইনি নোটিস পেয়েছেন তিনি।

এরপরেও মীনাক্ষীর কোন যুক্তি মানেননি রিটার্নিং অফিসার। তিনি কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন। এর ফলে তৃতীয় আসনে ভোটের আগেই বিজেপি প্রার্থী মহেশ কৈবতের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের নেতৃত্বে একটি দল কমিশনের অফিসে যায়। কংগ্রেসের বক্তব্য, মীনাক্ষীর ক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা “গুরুতর, প্রকাশ্যে বেআইনি, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *