উত্তরব্ঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩১৩ জনের চাকরি বাতিলের প্রতিবাদে এবার দার্জিলিংয়ে (Darjeeling) প্রতিবাদ মিছিলে নামলেন চাকরিহারা শিক্ষকরা। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) বিচারপতি বিশ্বজিৎ বসু এক রায়ে নিয়োগ দুর্নীতির (Recruitment rip-off) অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে দেন। পাশাপাশি এই নিয়োগের বিরুদ্ধে সিআইডি তদন্তও চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার এই রায়ের প্রতিবাদে দার্জিলিং রেল স্টেশন থেকে গোর্খা রঙ্গ মঞ্চ (ভানুভবন) পর্যন্ত মিছিল করলেন চাকরিচ্যুত শিক্ষকরা। যেখানে অংশগ্রহণকারীরা তাদের চাকরির মর্যাদা ফিরিয়ে দিয়ে ন্যায়বিচারের দাবি জানান।
চাকরিচ্যুতরা বলেন, ‘আদালত তাদের কথা শুনছে না, আদালত নিজেই অবৈধ।’ অজয় ছেত্রী নামে এক চাকরিহারা শিক্ষকের বক্তব্য, ‘আদালতের নির্দেশেই জিটিএ-র অধীনে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। আমরাও একই প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, কিন্তু তারা বলছে আমাদের নিয়োগ অবৈধ। আমরা সবাই উচ্চশিক্ষিত। যদি আমরা যোগ্যতার মানদণ্ড পূরণ না করি, তবেই আমাদের নিয়োগ অবৈধ হবে।’
দিবস গুরুং নামে আরও এক চাকরিহারা শিক্ষকও বলেন, ‘আমরা কোনও বিচার পাচ্ছি না। যতক্ষণ না আমরা ন্যায়বিচার পাচ্ছি, ততক্ষণ স্কুল বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ে কোনো সঠিক ব্যবস্থা ছিল না। আমরা স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে কাজ শুরু করি এবং তারপর নিয়োগ পাই। আমাদের কাছে নিয়োগপত্র, ডিআই-এর অনুমোদন সহ সমস্ত নথি আছে, তাহলে কীভাবে আমাদের নিয়োগ অবৈধ হয়?’ আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের দাবি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জিটিএ-কে ন্যায়বিচার দিতে হবে। যতক্ষণ না ন্যায়বিচার দেওয়া হচ্ছে, রাস্তায় নেমে অহিংসভাবে প্রতিবাদ আন্দোলন চলবে।
