Recipe | সন্ধ্যার জলখাবারে কী খাবেন? বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন

Recipe | সন্ধ্যার জলখাবারে কী খাবেন? বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে চাইছেন? তবে বানিয়ে নিতে পারেন ক্রিসপি কর্ন। রেস্তোরাঁতে গেলে এটি আমরা প্রায়ই খেয়ে থাকি। কিন্তু বাড়িতে বানাতে গেলে তাতে খুব একটা মুচমুচে‌ভাব আসে না। তাই কীভাবে বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলে ক্রিসপি কর্ন বানাবেন, তা জেনে নিন (Recipe)।

উপকরণ:

দু’ কাপ কর্ন

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

২ টেবিল চামচ চালের গুঁড়ো

১ টেবিল চামচ ময়দা

১ চা চামচ লংকার গুঁড়ো

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

সামান্য নুন

লেবু

পেঁয়াজকুচি

ধনেপাতাকুচি

চাটমশলা

প্রণালী:

প্রথমে দু’কাপ কর্ন অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে ঠান্ডা করে নিন। এবার সেদ্ধ করে রাখা কর্নগুলি একটি বড় পাত্রে ঢেলে তাতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ লংকার গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি বড় ছাঁকনির মধ্যে কর্নগুলি দিয়ে ভালো করে ঝেড়ে অতিরিক্ত ময়দার মিশ্রণ ফেলে দিন।

এরপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে কর্নগুলি দিয়ে দিন। এবার লাল করে ভেজে তুলে নিলেই মুচমুচে কর্ন তৈরি হয়ে যাবে। এবার ভেজে রাখা কর্নের মধ্যে পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, চাটমশলা, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও লংকার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি সুস্বাদু ক্রিসপি কর্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *