Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া ওঠা চা—বাঙালির সন্ধ্যার আড্ডাটা ঠিক জমে ওঠে না যদি না সঙ্গে থাকে মুখরোচক কিছু। রোজকার সেই একঘেয়ে চপ-কাটলেট ছেড়ে আজ বরং হয়ে যাক একটু অন্যরকম। অত্যন্ত কম খরচে আর ঝটপট বানিয়ে ফেলুন ‘মশলা সয়াবিন চাট’। বাড়ির ছোট থেকে বড়, সবারই জিভে জল আসতে বাধ্য!

উপকরণ:

  • সয়াবিন (ছোট দানা): ১ কাপ

  • পিঁয়াজ কুচি: ১টি বড়

  • আদা-রসুন বাটা: ১ চামচ

  • টমেটো কুচি: ১টি ছোট

  • কাঁচালঙ্কা কুচি: স্বাদমতো

  • গুঁড়ো মশলা: হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো (সামান্য করে)

  • বিশেষ স্বাদ: গরম মশলা ও চাট মশলা

  • সাজানোর জন্য: কুচনো ধনেপাতা, ঝুরিভাজা ও লেবুর রস

  • সাদা তেল: ২ চামচ

  • নুন: পরিমাণমতো

পদ্ধতি: ১. প্রথমেই সয়াবিনগুলো নুন-গরম জলে মিনিট ১৫ ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে চিপে জল বার করে নিন। ২. কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে ভালো করে কষান। ৩. মশলা থেকে তেল ছাড়লে তাতে সব গুঁড়ো মশলা আর কাঁচালঙ্কা দিয়ে দিন। ৪. এবার জল ঝরানো সয়াবিনগুলো মশলায় দিয়ে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে থাকুন। সয়াবিন একটু মুচমুচে লালচে হয়ে এলে ওপর থেকে চাট মশলা ও গরম মশলা ছড়িয়ে দিন। ৫. সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি, ঝুরিভাজা আর একটু লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *