Recipe | শনিবার রান্নায় আনুন বিশেষ চমক, দুপুরের পদে রাখুন এই নিরামিষ পদ

Recipe | শনিবার রান্নায় আনুন বিশেষ চমক, দুপুরের পদে রাখুন এই নিরামিষ পদ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেক বাড়িতেই শনিবার নিরামিষ রান্নার চল রয়ছে। এই বিশেষ দিনে আমিষ খাওয়া অনেকেই পছন্দ করে না। নিরামিষের পদ অনেক, কিন্তু দুপুরে ভাতের সঙ্গে কী খাবেন, রাতের সময়েও পাতে কী কী থাকবে, তা নিয়ে ভাবনার অন্ত নেই। তাই আজকের বিশেষ রেসিপি(Recipe) হিসেবে রান্না করুন নিরামিষ নবরত্ন কোরমা কারি।

উপকরণ

ফুলকপি, পনির ২০০ গ্রাম,ক্যাপসিকাম ১টা, গাজর ১টা, বিনস ৫০ গ্রাম, কড়াইশুঁটি ১০০ গ্রাম, আলু ২ টি, সাদা জিরে ১ চামচ, গোলমরিচ ১ চামচ, তেজপাতা ১ টা, শুকনো লংকা ১টা, কাজুবাদাম ২০ গ্রাম, চারমগজ ২ চামচ, পোস্ত ১০ গ্রাম, আদা বাটা ১ চামচ,টমেটো ১ টা, গোটা গরম মসলা, দুধ বড় কাপের এক কাপ, স্বাদমতো নুন চিনি।

পদ্ধতি

প্রথমে কাজুবাদাম ও চারমগজ, পোস্ত এক ঘণ্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, পনির, বিনস ও আলু টুকরো করে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে আলু ফুলকপি গাজর ও ক্যাপসিকাম এর টুকরোগুলো দিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে সিদ্ধ করে সবজিগুলোকে ছেকে রেখে দিতে হবে। এবার কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। ৩০ সেকেন্ড ভাজার পর আদা বাটা ও টমেটো দিয়ে দু’মিনিট কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে সবজিগুলো স্বাদমতো নুন দিয়ে ২-৩ মিনিট আরও কষাতে হবে। তারপর কাজুবাদাম- চারমগজ -পোস্ত বাটা দিয়ে ৩-৪ মিনিট নেড়ে এক কাপ দুধ দিয়ে দিতে হবে।তারপর দুধ ফুটে উঠলে স্বাদমতো চিনি দিয়ে নামিয়ে নেবে। এরপর তৈরি নিরামিষ নবরত্ন কোরমা(Recipe)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *