Recipe | ‘লা-জবাব’ বিরিয়ানি রেসিপি! ভোজ জমবেই

Recipe | ‘লা-জবাব’ বিরিয়ানি রেসিপি! ভোজ জমবেই

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার মানেই প্রতিটি বাড়িতে রান্নাটা একটু জম্পেশ করে হয়। পাতে থাকে অনেক পদ। আগামীকাল কি রাঁধবেন ভেবে ফেলেছেন? একটা পদ ট্রাই করে দেখুন। চেনা পদে অচেনা ছোঁয়া পাবেন। রইল মোঘলাই স্বাদের ছোঁয়ায় বিরিয়ানি। রেসিপির নাম কিমা বিরিয়ানি। 

উপকরণ:  ২ কাপ বাসমতি চাল, ২০০ গ্রাম পাঠার মাংসের কিমা, ২-৩টি এলাচ, ১টি তেজপাতা, ৩-৪টি লবঙ্গ, ১ চা চামচ আদা কুঁচি, ১ চা চামচ রসুন কুঁচি, ২-৩টি বড় পিঁয়াজ কুঁচি, ১ টেবিল চামচ লংকা গুঁড়ো, ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১/২-১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা, ১/৪ কাপ ধনে পাতা, নুন, তেল, ঘি ও জল পরিমাণমতো, পরিবেশনের জন্য কাজুবাদাম, কিশমিশ।

পদ্ধতি: প্রথমে একটি বড় কড়াইতে ঘি গরম করে, তাতে পরিমাণমতো পিঁয়াজ কুঁচি, কাজুবাদাম ও কিসমিস দিয়ে বাদামি করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। কড়াইতে ফের তেল ও ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হলে এর মধ্যে রসুন, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিন। এরপর পিঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর মাংসের কিমা দিয়ে মশলার সঙ্গে মাংসের কিমা ভালোভাবে মিশিয়ে নিন। মাংসে ফের পিঁয়াজ কুঁচি, ধনে পাতা কুঁচি দিয়ে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস সম্পূর্ণ রান্না হয়ে যায়। এই মাংসে বাসমতি চাল, পরিমাণমতো জল ও নুন দিয়ে মিশিয়ে কড়াইয়ের মুখ ভালোভাবে ঢেকে নিতে হবে। মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রেখে দেওয়ার পর কড়াইয়ের মুখ খুলে দেখতে হবে চাল সেদ্ধ হল কিনা। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। এরপর বিরিয়ানি পরিবেশনের সময় বিরিয়ানির উপরে ঘি ছড়িয়ে দিয়ে তার উপরে আগে থেকে ভেজে রাখা পিঁয়াজ, কাজুবাদাম, কিশমিশ ও ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *