Recipe | রান্নাঘরে বেশিক্ষন থাকতে না চাইলে ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মরিচ চিংড়ি পোলাও

Recipe | রান্নাঘরে বেশিক্ষন থাকতে না চাইলে ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মরিচ চিংড়ি পোলাও

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সবসময় দীর্ঘক্ষণ ধরে রান্নাঘরে অথচ ছুটির দিনে একটু ভাল-মন্দ না খেলেই নয়। রান্নাঘরে খুব বেশিক্ষণ থাকতে হবে না অথচ সুস্বাদুও হবে, এমন রেসিপির(Recipe) খোঁজ করছেন? এক্ষেত্রে ‘ওয়ান পট মিল’ দিয়েই করতে পারেন মুশকিল আসান। এক পদেই থাকবে ভাত, মাছ কিংবা মাংসের স্বাদ। মরিচ চিংড়ি পোলাও(Recipe) বানিয়েই মন জয় করতে পারেন পরিবারের সকলের। জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরণঃ

২৫০ গ্রাম চিংড়ি মাছ, ২ কাপ গোবিন্দভোগ চাল, গোটা গরমমশলা (১টি এলাচ, ১ টুকরো দারচিনি, ৫টি লবঙ্গ), ২টি তেজপাতা, ১ চামচ গোটা গোলমরিচ, ২ চামচ সবুজ আর লাল কাঁচালংকা কুচি, ২ টেবিল চামচ কাজু কুচি, ২ টেবিল চামচ কিশমিশ, ১ চামচ গোলমরিচগুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, পরিমাণ মতো ঘি, সাদা তেল।

দ্ধতি:

একটি ননস্টিক কড়াইতে তেল আর ঘি গরম করে তাতে নুন মাখানো চিংড়িগুলি অল্প ভেজে তুলে নিন। এবার সেই তেলেই গোটা গরমমশলা, গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করুন। এবার একে একে কাঁচালংকা কুচি, নুন, কাজু, কিশমিশ, চিংড়ি দিয়ে সামান্য ভেজে নিন। ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ভাত সেদ্ধ হয়ে গেলে উপর থেকে অল্প চিনি, গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল খরে মিশিয়ে নিন। উপর থেকে আরও একটু সবুজ আর লাল কাঁচালংকা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মরিচ চিংড়ি পোলাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *