Recipe | পাতুড়ির সঙ্গে হোক নিবিড় সম্পর্ক, জমে উঠুক রবিবারের মধ্যাহ্নভোজ

Recipe | পাতুড়ির সঙ্গে হোক নিবিড় সম্পর্ক, জমে উঠুক রবিবারের মধ্যাহ্নভোজ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতিদিন অনেক খাবার তো পাতে থাকে। কিন্তু বাঙালি বাড়িতে রবিবারটা একটু স্পেশাল। গৃহিণীদের হাতে সময় থাকা মানেই গুছিয়ে রান্না করা চাই। কি রান্না করবেন ভেবেছেন? চলুন তাহলে এমন দুই রেসিপি আপনাদের হাতে তুলে দিই, যা রান্না করে পাতে দিতেই অনেক প্রশংসা  কুড়বেন।

১. পিঁয়াজ পাতুড়ি

উপকরণ:
বড় পিঁয়াজ – ৪ থেকে ৫টি (কুচি করা)
সর্ষেবাটা – ২ টেবিল চামচ
নারকেল কোরা – ৩ টেবিল চামচ
কাঁচালংকা – ৪ থেকে ৫টি (কুচি করা)
কলাপাতা – ৪ থেকে ৫ টুকরো
হলুদগুঁড়ো – ১/২ চা-চামচ
সরষের তেল – ৩ টেবিল চামচ
নুন স্বাদমতো

পদ্ধতি: প্রথমে পিঁয়াজ কুচি, সর্ষেবাটা, নারকেল কোরা, কাঁচালংকা, নুন-হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। তা মেখে নিন সরষের তেল দিয়ে। কলাপাতায় একটু তেল মাখিয়ে হালকা আগুনে সেঁকে নিন, যাতে মোড়াতে সুবিধা হয়। প্রতিটি পাতায় এই মিশ্রণটি দিয়ে ভালোভাবে মুড়ে নিন। তাওয়া বা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ঢেকে দিয়ে কম আঁচে দু’পাশ দিয়ে সেঁকে নিন। ১০ থেকে ১২ মিনিট সেঁকলেই তৈরি পিঁয়াজ পাতুড়ি। এরপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একথালা ভাত না খেয়ে উঠতেই পারবেন না।

 

২. ছানার পাতুড়ি

উপকরণ:
টাটকা ছানা – ২৫০ গ্রাম
সর্ষেবাটা – ২ টেবিল চামচ
নারকেল কোরা – ২ টেবিল চামচ
কাঁচালংকা – ৩ থেকে ৪টি
সরষের তেল – ২ টেবিল চামচ
হলুদ – সামান্য
লবণ- পরিমাণমতো
কলাপাতা – ৪ থেকে ৬ টুকরো
সুতো বা টুথপিক (কলাপাতা বাঁধার জন্য)

পদ্ধতি: ছানা ভালো করে মেখে নরম করে নিন। এর সঙ্গে মেশান সর্ষেবাটা, নারকেল কোরা, কাঁচালংকা কুচি, লবণ, হলুদ ও সর্ষের তেল। একটি মিশ্রণ তৈরি করুন। এরপর কলাপাতাকে উনুন বা প্যানে হালকা গরম করে নিন। এতে পাতা কিছুটা নরম হলে ভাঁজ করতে সুবিধা হবে। প্রতিটি পাতায় সামান্য তেল মেখে নিন। কলাপাতার মাঝখানে ছানার মিশ্রণ রেখে দিন। চারপাশ থেকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। টুথপিক দিয়েও তা আটকে নিতে পারেন। এবার একটি তাওয়া বা ননস্টিক প্যানে অল্প তেল গরম করে পাতুরিগুলো রেখে দিন। কম আঁচে দু’পাশে ৭ থেকে ৮ মিনিট করে ভাজুন বা ভাপিয়ে নিতে হবে। সুগন্ধ ছড়ালে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

The put up Recipe | পাতুড়ির সঙ্গে হোক নিবিড় সম্পর্ক, জমে উঠুক রবিবারের মধ্যাহ্নভোজ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *