উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলু, ফুলকপি দিয়ে পনিরের তরকারি তো প্রায়ই বানানো হয় বাড়িতে। কিন্তু পনির দিয়ে অন্যরকম কোনও পদ বানাতে চাইলে রাঁধতে পারেন পনির কোর্মা। রইল রেসিপি (Recipe)।
উপকরণ
পনির ২৫০ গ্রাম, পেঁয়াজবাটা ২ চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেস্তা বাটা ২ চা চামচ, কাজুবাদাম বাটা ২ চা চামচ, আমন্ড বাটা ২ চা চামচ, গরম মশলার গুঁড়ো ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, টক দই ৩ টেবিল চামচ, নুন, বেরেস্তা আধকাপ, দুধ ১ কাপ, চিনি স্বাদমতো
প্রণালী:
প্রথমে কড়াইয়ে পরিমাণমতো তেল এবং ঘি মিশিয়ে গরম করে নিন। এবার তেলের মধ্যে সমস্ত বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করুন। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন টক দই, বেরেস্তা আর স্বাদমতো নুন। খানিকক্ষণ কষিয়ে তার মধ্যে দুধ আর চিনি দিন। ফুটে উঠলে হালকা করে ভেজে রাখা পনির দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে এবং শুকিয়ে এলে নামিয়ে নিন।
