উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) কাছে অগ্নিকাণ্ড (Hearth)। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।
দিল্লি পুলিশ সূত্রের খবর, আগুন এদিন রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। তবে মিনিট কুড়ি মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান দমকল কর্মীরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে রাষ্ট্রপতি ভবনের অদূরেই আগুন লাগায় উত্তেজনার রেশ পৌঁছে যায় রাইসিনা হিলসেও (Raisina Hills)। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি দিল্লিতে সাংসদদের আবাসনে আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়ায়। অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাই লোকসভা বা রাজ্যসভার সাংসদ। দমকল দেরিতে পৌঁছোনো অভিযোগ উঠেছিল সেখানে। যদিও অগ্নিকাণ্ডেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
