Rashmika Mandanna | হিপ টেন্ডন ছিঁড়ে আহত রশ্মিকা মন্দানা! জানালেন শারীরিক অবস্থা

Rashmika Mandanna | হিপ টেন্ডন ছিঁড়ে আহত রশ্মিকা মন্দানা! জানালেন শারীরিক অবস্থা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন সিনেমা ‘মাইসা’ (Mysaa)-র শুটিং সেটে গুরুতর আহত হলেন ভারতের জাতীয় ক্রাশ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ডান্স শুটিং চলাকালীন তাঁর ডান নিতম্বের (Proper Hip) একটি টেন্ডন পেশি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কিছুদিন আড়ালে থাকার পর অবশেষে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান অভিনেত্রী।

রশ্মিকা জানান, আঘাতটি তিনি গোপন রাখতে চেয়েছিলেন, তবে ভক্তদের উদ্বেগের কথা ভেবেই মুখ খুলেছেন। নিজের চোট নিয়ে কিছুটা মজার ছলেই তিনি লেখেন, “হাই গাইজ! চোট পাওয়া সত্যিই খুব বিরক্তিকর.. ভেবেছিলাম কাউকেই জানতে দেব না, কিন্তু বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর চলে এলাম! এটা কিছুদিন আগেই ঘটেছে এবং পর পর তিনবার আমি এভাবে চোট পেলাম। এবার থেকে নিজের শরীরকে রোবট বা মেশিন না ভেবে রক্তমাংসের মানুষের মতো ট্রিট করা শেখা উচিত আমার।”

বিজ্ঞান শিক্ষকের মতো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রশ্মিকা জানান তাঁর আঘাতের ধরণ। তিনি লেখেন, “আমাদের নিতম্বের দু’পাশে ৪টি করে টেন্ডন থাকে যা পা-কে নিতম্বের সঙ্গে যুক্ত রাখে। আমার ডান দিকের তেমনি একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে গেছে। পা তোলার জন্য বা চলাফেরার জন্য সেটাকে আবার জায়গা মতো জোড়া লাগতে হবে।”

তিনি আরও জানান, ‘মাইসা’ ছবির একটি ডান্স সিকোয়েন্সের শুটিং করার সময়ই এই অনাকাঙ্ক্ষিত অঘটনটি ঘটে। ছবিটি তাঁর ক্যারিয়ারের অন্যতম একটি এগ্রেসিভ বা চ্যালেঞ্জিং প্রজেক্ট বলেও উল্লেখ করেন রশ্মিকা।

আঘাতটি বেশ যন্ত্রণাদায়ক হলেও আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। ইতিবাচক মনোভাব বজায় রেখে তিনি লেখেন, “চিন্তা করবেন না, বেশ যন্ত্রণা আছে বটে, কিন্তু তা সহ্য করার মতোই। আসলে আমার মনে হয় ঈশ্বর আমাকে জোর করে বিরতি দিলেন! কারণ আমার ওপর ছাড়লে আমি তো কাজ ছেড়ে কখনোই বিশ্রাম নিতাম না।” পর পর এই ধরনের অদ্ভুত দুর্ঘটনার সম্মুখীন হওয়াকে নেহাতই একটি ‘ফ্রিক এক্সিডেন্ট’ বা আকস্মিক অঘটন বলে আখ্যা দিয়েছেন রশ্মিকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *