Rampurhat | রামপুরহাটে প্রশাসনিক দপ্তরে বিধায়কের ধমক, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে হুঁশিয়ারি ধ্রুব সাহার!

Rampurhat | রামপুরহাটে প্রশাসনিক দপ্তরে বিধায়কের ধমক, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে হুঁশিয়ারি ধ্রুব সাহার!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রামপুরহাট: শুক্রবার রামপুরহাট (Rampurhat) মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিজেপি (BJP) বিধায়ক ধ্রুব সাহা (Dhruva Saha)। মূলত তারাপীঠ এলাকার কয়েকজন হোটেল ব্যবসায়ী ও পাথর খাদান মালিকদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক।

সূত্রের খবর, হোটেলে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বিধায়ক সরাসরি ডেপুটি ম্যাজিস্ট্রেটের কক্ষে পৌঁছান। সেখানে অভিযোগের সত্যতা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিধায়ক আঙুল উঁচিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ধমক দেন এবং দুর্নীতির দায়ে তাঁকে জেল খাটানোর হুমকিও দেন। বিধায়ক ধ্রুব সাহা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো দুর্নীতিগ্রস্ত অফিসারকে রেয়াত করা হবে না এবং এই ঘটনার বিরুদ্ধে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে।

যদিও ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, হোটেল ব্যবসায়ীদের লাইসেন্সের প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় তাঁদের হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *