উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আইকনদের নিজেদের করে নেওয়ার রাজনৈতিক প্রতিযোগিতায় এবার কেন্দ্রবিন্দুতে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব (Ramakrishna Paramahansa controversy)। জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শ্রদ্ধার্ঘ্য এবং তার পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচনা—এই দুইয়ের জেরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। মোদীর ব্যবহৃত একটি বিশেষ সম্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ‘সাংস্কৃতিক অসংবেদনশীলতা’র অভিযোগ তুলেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য মুখ্যমন্ত্রীর পুরনো এক ‘বিভ্রাট’-এর ভিডিও সামনে এনে পাল্টা অস্বস্তিতে ফেলে দিলেন তৃণমূল সুপ্রিমোকে।
বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রীর একটি এক্স পোস্ট থেকে, যেখানে তিনি রামকৃষ্ণদেবকে ‘স্বামী রামকৃষ্ণ পরমহংস’ বলে শ্রদ্ধা নিবেদন করেন। এতেই ক্ষুব্ধ হন মমতা। নিজেকে বাঙালি সংস্কৃতির ধারক হিসেবে তুলে ধরে তাঁর যুক্তি, শিষ্যরা (যেমন বিবেকানন্দ) ‘স্বামী’ হন, কিন্তু গুরু চিরকালই বাঙালির কাছে ‘ঠাকুর’। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বারবার বাংলার মনীষীদের নাম ভুলভাবে উপস্থাপন করছেন এবং অবিলম্বে এই ‘নিত্যনতুন উপসর্গ’ যোগ করা বন্ধ হোক।
মমতার এই আক্রমণের ধার ভোঁতা করতে আসরে নামেন অমিত মালব্য। তিনি ‘অদ্বৈত বেদান্ত’-এর গভীর দার্শনিক তত্ত্ব তুলে ধরে দাবি করেন, এখানে ‘স্বামী’ শব্দটি সন্ন্যাসী অর্থে নয়, বরং ‘পরম পুরুষ’ বা ‘গ্রেট মাস্টার’ হিসেবে ব্যবহৃত হয়েছে। মালব্য পালটা মমতাকে ‘অজ্ঞ’ বলে কটাক্ষ করেন।
তবে বিজেপির আসল ব্রহ্মাস্ত্র ছিল একটি পুরনো ভিডিও। মালব্য গঙ্গাসাগরের একটি সভার ভিডিও শেয়ার করেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেবকে ‘শ্রীকৃষ্ণ পরমহংসদেব’ বলে উল্লেখ করছেন। শুধু তাই নয়, সেই ভিডিওতে মমতাকে বলতে শোনা যায় যে, ইনিই গীতার বাণী লিখেছিলেন। একদিকে প্রধানমন্ত্রীর ‘স্বামী’ সম্বোধনকে সাংস্কৃতিক ত্রুটি বলা, অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীর এমন মারাত্মক তথ্য ও নাম বিভ্রাট—সব মিলিয়ে ঠাকুরকে নিয়ে এই রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতে উত্তাল নেটদুনিয়া।
We’re additionally shocked at your ignorance!
Prime Minister referred to Sri Sri Ramakrishna Paramahamsa Deva, additionally known as Sri Ramakrishna and ‘Thakur’ by his disciples, as Swami Ramakrishna Paramahansa Ji whereas paying tribute to the universally revered nice seer and saint of India… https://t.co/3YWpEFkYrp pic.twitter.com/AhpuwcJAxW
— Amit Malviya (@amitmalviya) February 19, 2026
