Mamata Banerjee on Coal Rip-off | কয়লা তদন্তে ‘পাল্টা চাল’ মমতার! শা-শুভেন্দুকে জড়িয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Coal Rip-off | কয়লা তদন্তে ‘পাল্টা চাল’ মমতার! শা-শুভেন্দুকে জড়িয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এতদিন কয়লা পাচার মামলায় বারবার বিদ্ধ হতে হয়েছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার সেই তদন্তের অভিমুখ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার কৌশল নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Coal Rip-off)। আত্মপক্ষ সমর্থনের রাস্তায় না হেঁটে তিনি হাঁটলেন সরাসরি আক্রমণের পথে। বোঝাতে চাইলেন, কয়লা কেলেঙ্কারির ‘শেকড়’ আসলে লুকিয়ে আছে এমন একজনের অতীতে, যিনি এখন বিজেপির নিরাপদ আশ্রয়ে। নাম না করলেও তাঁর নিশানায় যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Coal Case), তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং শেষ পর্যন্ত যে সেই টাকা অমিত শায়ের কাছে পৌঁছয় এমন দাবিও করেছেন মমতা।

মমতার তত্ত্ব:

শুক্রবার আইপ্যাকের দপ্তরে ও সংস্থার কর্নধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার প্রতিবাদে পথ হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে হাজরা মোড়ে এক জনসভায় বিজেপিকে কার্যত তুলোধোনা করেন মমতা। রেয়াত করেননি অমিত শাকেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কয়লা পাচারে ধাপে টাকা লেনদেনের তত্ত্ব সামনে এনেছেন। তাঁর প্রশ্ন, কয়লা পাচার যখন রমরমা, তখন ওই নির্দিষ্ট এলাকার দায়িত্বে কে ছিলেন? সেই সময় কে কোন পদে থেকে সুবিধাভোগী হয়েছেন? মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, কয়লা পাচারের সময় পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুর বেল্টের রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যাঁর হাতে ছিল, তিনি এখন ‘ওয়াশিং মেশিনে’ ঢুকে সাধু সেজেছেন। মমতার কথায়, ”ইডি বলছে, কয়লা পাচার মামলার তদন্ত করতে এসেছিল। আমার প্রশ্ন, কয়লা চুরির টাকা কে খায়, কী করে খায়? গদ্দারের মাধ্যমে টাকা যায়। এখন তো সে ‘অ্যাডপটেড সন’ হয়ে গিয়েছে। আরেকজন রয়েছে জগন্নাথ। বিজেপির জগন্নাথ টু শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী টু অমিত শাহ – এইভাবে কয়লা চুরির টাকা পকেটে ঢোকে।”

পুরনো ফাইল ও নতুন সমীকরণ:

মমতা বোঝাতে চাইলেন, কেন্দ্রীয় এজেন্সি এতদিন যাদের পেছনে দৌড়েছে, তারা হয়তো আসল মাথা নয়। আসল মাথা বাঁচতে দল বদলেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সিআইএসএফ (CISF) এবং কোল ইন্ডিয়ার (Coal India) নাকের ডগা দিয়ে কয়লা পাচার হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।

বিজেপিকে নৈতিক চ্যালেঞ্জ: এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বল ঠেলে দিয়েছেন বিজেপির কোর্টে। তাঁর চ্যালেঞ্জ ইডি বা সিবিআই সত্যিই নিরপেক্ষ হয়, তবে তারা কেন সেই নির্দিষ্ট সময়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা নেতাকে জিজ্ঞাসাবাদ করছে না?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *