Rabindra Sarobar Gate locked for Chhath devotees, heavy police safety

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাতৃসম প্রকৃতি। সেই পরিবেশ-প্রকৃতির সুরক্ষাই শেষ কথা। এবারও রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দিল না রাজ্য সরকার। শনিবার রাত থেকে সরোবর চত্বর যেন কার্যত দুর্ভেদ্য দুর্গ। সরোবরের ১২টি গেটই সিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, ফাঁক গলেও যেন একজনও সেই গণ্ডি টপকাতে না পারে। গেটের বাইরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। গোটা সরোবর এলাকার নজরদারিতে এক IPS-এর নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও ছট পুণ্যার্থীদের জন্য বিকল্প ঘাটের বন্দোবস্তও করা হয়েছে সরকারের তরফে। কলকাতা পুরসভার অধীনে প্রস্তুত রয়েছে ১৬৩ বিকল্প ঘাট।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজোয় বহাল রইল নিষেধাজ্ঞা। তাই সরোবরের পরিবেশ রক্ষায় তৎপর প্রশাসনও। সরোবরের জল দূষণমুক্ত রাখতে বন্ধ গেটের বাইরে টাঙানো হয়েছে নোটিস। রবীন্দ্র সরোবরে মোট ১২টি গেট তালাবন্ধ। শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে প্রবেশ নিষেধ।

আরও পড়ুন:

রবীন্দ্র সরোবরকে বলা হয় ‘শহরের ফুসফুস’। দূষণ আটকাতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজোয় বহাল রইল নিষেধাজ্ঞা। তাই সরোবরের পরিবেশ রক্ষায় তৎপর প্রশাসনও। সরোবরের জল দূষণমুক্ত রাখতে বন্ধ গেটের বাইরে টাঙানো হয়েছে নোটিস। রবীন্দ্র সরোবরে মোট ১২টি গেট তালাবন্ধ। শনিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে প্রবেশ নিষেধ। বাঁশের ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। যাতে কেউ গেট টপকে ভিতরে না ঢুকতে পারে। শনিবার, রাজ্য় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। শহরের বিভিন্ন জায়গায় তৈরি রয়েছে কৃত্রিম জলাশয়। 

রবিবার সকালে জনমানবশূন্য রবীন্দ্র সরোবর। নিজস্ব ছবি।

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে প্রস্ততি পরিদর্শনে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো ফেরানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন। মন্ত্রীর সেই মন্তব্যের পরেই কার্যত রে রে করে উঠেছিলেন বিরোধী থেকে পরিবেশ প্রেমীরা। বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত, মোহিত রায়, সোমেন্দ্রমোহন ঘোষরা গ্রিন ট্রাইবুনালের নির্দেশের কথা উল্লেখ করে দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে ছটপুজো না করার জন্য কেএমডিএ-র কাছে আবেদন করেছিলেন। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সেই ভাবনার পরিবর্তন করে অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, “পরিবেশ আদালতের অনুমতির বিরুদ্ধে যেতে পারব না।” রবীন্দ্র ও সুভাষ সরোবরের বিকল্প হিসাবে ৫০টি জলাশয় তৈরি রাখা হচ্ছে বলেও জানিয়ছিলেন পুরমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশের পর থেকেই রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রাখতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এমনকী, ২০২০ সালে ছটপুজো করতে দিতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেও জোর ধাক্কা খেয়ে ফিরে এসে তা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল বিগত তৃণমূল সরকার। তারপর থেকেই প্রতিবছর ছটে রবীন্দ্র সরোবরে তালা ঝুলেছে। এবার পরিবেশ আদালতের নির্দেশে মান্যতা দিয়ে রবীন্দ্র সরোবরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরেছে প্রশাসন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *