Rajkummar Rao | বিবাহবার্ষিকীর দিনই ঘরে এল লক্ষ্মী, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

Rajkummar Rao | বিবাহবার্ষিকীর দিনই ঘরে এল লক্ষ্মী, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনই ঘরে এল নতুন অতিথি। বলিউড অভিনেতা রাজকুমার রাও ((Rajkummar Rao) কন্যা সন্তানের বাবা হলেন। শনিবার সাত সকালে এই খুশির খবরে উচ্ছ্বসিত গোটা বলিউড। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসালেন অনুরাগীরা।

এদিন সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতি যৌথভাবে লেখেন, ‘আনন্দে আত্মহারা আমরা। কন্যাসন্তান দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন।’

ক্যাটরিনা কাইফের পর মা হলেন পত্রলেখা। ৩৫ বছর বয়সী পত্রলেখা সন্তান ধারণে সমস্যা না হওয়ার কারণ নিয়ে আগেই মুখ খুলেছিলেন। চলতি বছর সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমি তিন বছর আগেই ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন।’ কিন্তু তিনি স্বাভাবিক পদ্ধতিতেই অন্তঃসত্ত্বা হয়েছেন। এদিকে তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার পর বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, আলি ফজল, ভারতী সিংহ-সহ একাধিক অভিনেতা অভিনেত্রী রাজকুমার এবং পত্রলেখাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। যদিও মেয়ের নাম কি রাখবেন তা নিয়ে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *