Raiganj | রায়গঞ্জে এসআইআরের বিরোধিতায় পথে তৃণমূলের আইনজীবী সেল

Raiganj | রায়গঞ্জে এসআইআরের বিরোধিতায় পথে তৃণমূলের আইনজীবী সেল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রায়গঞ্জ: ‘বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেবো না’- এই স্লোগানকে সামনে রেখে এসআইআর (SIR) বিরোধিতায় রায়গঞ্জে (Raiganj) পথে নামল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) আইনজীবী সেল। মঙ্গলবার রায়গঞ্জ আদালত থেকে মিছিল করে ঘড়ি মোড়ে পৌঁছান আইনজীবীরা। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েকমাসের মধ্যে বিধানসভা ভোট। তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। ২০০২ সালের ভোটার তালিকাও তৎকালীন সরকার তৈরি করেছিল দুই বছর সময় ধরে।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের চেয়ারপার্সন স্বরূপ বিশ্বাস বলেন, ‘রাজ্য লিগ্যাল সেলের নির্দেশে আজ আমরা এসআইআরের বিরোধিতায় রায়গঞ্জ আদালত প্রাঙ্গন থেকে মিছিল করে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে প্রতিবাদ সভায় যোগ দিয়েছি। সম্পূর্ণ এসআইআর বিরোধী নই আমিরা, কিন্তু এই ত্রুটিযুক্ত পদ্ধতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই ভুল খোঁজা উচিত ছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন, তার আগে এই স্বল্প সময়ে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা সম্ভব না। ২০০২ সালের ভোটার তালিকাও দুই বছর সময় ধরে তৈরি করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, এটা উচিত নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *