উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিয়ে মঞ্চে ব্যঙ্গাত্মক আচরণের জেরে আবারও বিতর্কের মুখে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ইন্দোরে আয়োজিত কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠান থেকে এই বিতর্কের সূত্রপাত (Indore Occasion Controversy)। এই অনুষ্ঠানে রাহুলের সামনেই এক কৌতুকাভিনেতা দেশের প্রধানমন্ত্রীর নানা অঙ্গভঙ্গি অনুকরণ করেন এবং বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে কটাক্ষ করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়েও মন্তব্য করা হয় সেখানে। এই স্টেজ অ্যাক্ট চলাকালীন কংগ্রেস নেতাকে হাসতে দেখা যায়। আর এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছে।
বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এটিকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উভয়েই এই ঘটনার কঠোর সমালোচনা করে জানান যে, রাজনৈতিক বিরোধিতার নামে এই ধরণের মার্জিত সীমা লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে ওই পরিবেশনায় প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে করা মন্তব্যের বিষয়টিকে সামনে এনে বিজেপি নেতৃত্ব ক্ষোভ উগরে দিয়েছেন। গেরুয়া শিবিরের দাবি, এই ধরনের নিম্নমানের অঙ্গভঙ্গি দেশের সংস্কৃতি এবং মাতৃজাতির অপমান।
অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই পরিবেশনার কিছু ক্লিপ শেয়ার করা হয়, যার ক্যাপশনে বৈদেশিক নীতির প্রসঙ্গ টেনে কটাক্ষ বজায় রাখা হয়। এর আগে গত অগাস্ট মাসেও নয়াদিল্লিতে আয়োজিত এক সম্মেলনে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদির বিদেশি নেতাদের আলিঙ্গন করার ভঙ্গির সমালোচনা করেছিলেন। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই ঘটনার ঠিক একমাস পর ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধি।
The publish Rahul Gandhi | মঞ্চে মোদির অঙ্গভঙ্গি নকল, ফের বিতর্কে রাহুল গান্ধি! তুঙ্গে রাজনৈতিক তর্জা appeared first on Uttarbanga Sambad.
