R G Kar | আরজি কর কাণ্ডে ফের বিচারের দাবিতে রাজপথে জনতা, মশাল মিছিল দিয়ে আন্দোলন শুরু জুনিয়ার ডাক্তারদের

R G Kar | আরজি কর কাণ্ডে ফের বিচারের দাবিতে রাজপথে জনতা, মশাল মিছিল দিয়ে আন্দোলন শুরু জুনিয়ার ডাক্তারদের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর (R G Kar) কাণ্ডে বিচারের দাবিতে ফের রাজপথে বিনিদ্র জনতার ঢল। গত বছর ৮ অগাস্ট রাতে কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল চিকিৎসক ছাত্রীকে। সেই ঘটনার পর ১ বছর পার হয়ে গেছে। অথচ রাজ্য পুলিশ থেকে সিবিআই, এই ঘটনার পেছনে একমাত্র দোষী হিসেবে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করে। বিচারের পর আমৃত্যু কারাদণ্ডের সাজা হয় সঞ্জয়ের। কিন্তু অভয়ার পরিবার সহ চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, এই ঘটনার পেছনে একাধিক ষড়যন্ত্রকারী রয়েছে। অভিযোগ, সেই ষড়যন্ত্রকারীরা এখনও অধরা। ফলে অভয়া বিচার পায়নি বলেই মত নাগরিক সমাজের একটা বড় অংশের।

আর আজ তাই ফের পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল। মিছিল শেষ হয় শ্যামবাজারে। সেখানে রাতভর অবস্থান কর্মসূচি রয়েছে। যেই কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এরপর সকালে রয়েছে রাখিবন্ধন কর্মসূচি।

এর পাশাপাশি আগামীকালই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে অভয়ার বাবা-মায়ের তরফে। সেই অভিযানে দলীয় পতাকা ছাড়া যোগ দেবেন বিজেপি কর্মী সমর্থকরাও। থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির। তবে ওই কর্মসূচিতে যোগ দেবেন না জুনিয়ার ডাক্তাররা।  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমরা চাই এই আন্দোলনে কোনও রাজনৈতিক রং না লাগুক। আমাদের সমস্ত কর্মীরা থাকবেন, তবে নেতৃত্বে থাকবেন তিলোত্তমার বাবা।’ তবে এই কর্মসূচিতে যোগ না দিলেও জুনিয়ার ডাক্তারদের কালীঘাট অভিযানের কর্মসূচি রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান কোনওটারই অনুমতি চেয়ে আবেদন করা হয়নি। তাই কোথাও অশান্তি হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *