উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট যে ভারতে একটি জনপ্রিয় খেলা এনিয়ে কোনও সন্দেহ নেই। তার মধ্যে বিসিসিআই পরিচালিত আইপিএল (IPL) নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে যথেষ্ট উন্মাদনা। ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর মহিলাদের আইপিএল (Ladies’s IPL) নিয়েও ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ আরও বেড়ে গিয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে মেয়েদের আইপিএল-এর নিলাম (Public sale) হবে। দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। নিলামে ভারতের বিশ্বকাপজয়ী তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচটি দলের।
এবার প্রতিটি দলের কাছে ১৫ কোটি করে টাকা রয়েছে। তার মধ্যে ক্রিকেটার ধরে রাখতে বেশ কিছু টাকা খরচ হয়েছে। এখন দলগুলির কাছে সব মিলিয়ে ৪১ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে।
এবার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। তার মধ্যে বিদেশি রয়েছে ৮৩ জন। এর মধ্যে সব থেকে বেশি রয়েছে অস্ট্রেলিয়ার, ২৩ জন। এরপরেই ইংল্যান্ডের। সেই সংখ্যাটা ২২।
এদিকে নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার কাজ সেরে ফেলেছে দলগুলি। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
