Prosenjit Chatterjee | বাম থেকে ডান সব দরবারে প্রসেনজিৎ, কীসের টানে ছুটছেন অভিনেতা?

Prosenjit Chatterjee | বাম থেকে ডান সব দরবারে প্রসেনজিৎ, কীসের টানে ছুটছেন অভিনেতা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬-এর ভোটবঙ্গে একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন টলিউডের (Tollywood) মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কখনো পদ্মশ্রীপ্রাপ্তির পর তাঁর বাড়িতে সুকান্ত মজুমদারের পদার্পণ নিয়ে রাজনৈতিক খোঁচা, তো কখনো আবার পুত্র মিশুকের ‘জয় শ্রীরাম’ ধ্বনি— ‘ইন্ডাস্ট্রি’র রাজনৈতিক দর্শন নিয়ে বারবার চুলচেরা বিশ্লেষণ চলেছে। ভোটের ফল প্রকাশের পর রুদ্রনীল ঘোষকে ফোন করে শুভেচ্ছা জানানো নিয়েও কম ফিসফাস হয়নি। এবার রুদ্রনীল ঘোষকে নিয়ে সরাসরি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দরবারে হাজির হলেন স্বয়ং ‘বুম্বাদা’। অভিনেতার এই শমীক-সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।

আচমকা কেন রাজ্য বিজেপি সভাপতির বাসভবনে টলিউডের অভিভাবক? কৌতূহল অবশ্য অমূলক নয়। তবে এর নেপথ্যে রয়েছে এক জবরদস্ত প্রচার কৌশল। আসলে আগামী ২৬ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত নতুন সিনেমা ‘অনেকদিন পর’। এই ছবির পরিচালনা করেছেন সৌরভ পালোধী, যিনি টলিউডে কট্টর বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক হিসেবেই পরিচিত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই সিনেমার বিশেষ প্রদর্শনীর (Particular Screening) জন্য স্বয়ং প্রযোজক প্রসেনজিৎ ও পরিচালক সৌরভ সশরীরে হাজির হয়ে শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানান। প্রসেনজিৎ বলেন, “‘অনেকদিন পর’ দেখার জন্য রুদ্র এবং শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়ে এলাম।” চমকের এখানেই শেষ নয়, এর আগে রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বসুর সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এই তালিকায় আমন্ত্রিত হিসেবে নাম রয়েছে রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তেরও।

এর আগে ‘অঙ্ক কী কঠিন’ সিনেমা তৈরি করে সিনেসমালোচক থেকে সাধারণ দর্শক—সবারই প্রশংসা কুড়িয়েছিলেন পরিচালক সৌরভ পালোধী। এবারই প্রথম তিনি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা ‘এনআইডিয়াস’-এর ব্যানারে কাজ করলেন। এই ছবির কাস্টিং ও পোস্টার রিলিজের পর থেকেই সিনেমহলে উত্তেজনা তুঙ্গে। শুধু বাংলা নয়, খোদ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও এই ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন, যার জন্য পালটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন ‘বুম্বাদা’-ও। আগামী ২৬ জুনের মুক্তির প্রাক্কালে বাম-ডান সমস্ত রাজনৈতিক দলের শীর্ষনেতাদের একাসনে বসানোর এই ‘মাস্টারস্ট্রোক’ প্রচার কৌশল টলিউডে এক নতুন নজির গড়ল বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *