উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর ২০২৫ ভারতের মহিলা ক্রিকেট টিমের নাম ইতিহাসের পাতায় উঠে গেল। প্রথমবারের জন্য তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ান (Champion) হয়েছে।
এই জয়ের পরই বিসিসিআই (BCCI) ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার (Prize Cash) ঘোষণা করেছে। সংস্থার সচিব দেবজিৎ শইকিয়া জানান, এই পুরস্কার মূল্য দলের সব সদস্য, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এদিকে ICC এতদিন পর বিশ্বকাপে পুরস্কারমূল্য দিয়ে পুরুষ ও মহিলা ক্রিকেটে সামঞ্জস্য আনল। বিশ্বকাপ জিতে ভারত পেল কত টাকা? আর রানার্স আপ হয়ে দক্ষিণ আফ্রিকাই বা কত পেল?
এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। বিশ্বকাপ জিতে ভারত পেল ৩৯ কোটি টাকা। এই অঙ্কটাও গত বিশ্বকাপের থেকে প্রায় ২৩৯ শতাংশ বেশি। আর রানার্স হওয়ায় দক্ষিণ আফ্রিকা পেল ২০ কোটি টাকা। যে অঙ্কটা ২৭৩ শতাংশ বেশি। শেষবার ২০২২ সালে ইংল্যান্ড রানার্স আপ হয়ে পেয়েছিল পাঁচ কোটি টাকা।
এদিকে সেমিফাইনালে শেষ করা দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পেয়েছে ৯.৩ কোটি টাকা করে। যেটা গত বিশ্বকাপে ছিল ২.৫ কোটি টাকা। সব মিলিয়ে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ১১৬ কোটি টাকা। যা শেষবার ছিল ২৯ কোটি টাকা।
বিশ্বকাপে অংশগ্রহনকারী প্রতিটা দলকে দুই কোটি টাকা করে দেওয়া হবে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৫.৮ কোটি টাকা। সপ্তম স্থানে শেষ করা দল পাবে ২.৩ কোটি টাকা। গ্রুপস্তরে জেতা প্রতিটা দল পাবে ২৮ লাখ টাকা করে।
